শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

রাশমিকা মান্দানার বৃহস্পতি তুঙ্গে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

বিনোদন ডেস্ক : বলিউড থেকে দক্ষিণ ভারত। চলতি বছর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছেন রাশমিকা মান্দানা। বলা ভালো, চলতি বছর তাঁর অভিনীত ছোট বাজেটের ছবিগুলো বড় বাজেটের ছবির তুলনায়ও বক্স অফিসে বেশি আয় করেছে। ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই বছর রাশমিকা অভিনীত বেশ কিছু ছবির কারণে সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রীর তালিকায় উঠে এসেছে রাশমিকার নাম।

২০২৫ সালে রাশমিকা অভিনীত সিনেমা বক্স অফিসে চোখ ধাঁধানো আয় করেছে। তাঁর চারটি ছবি মুক্তি পেলেও দুটির পারফরম্যান্স খুব নজরকাড়া নয়। ২০২৫ সালের শুরুটাই অসাধারণ ছিল রাশমিকার জন্য। তিনি ভিকি কৌশলের ‘ছাওয়া’ ছবিতে অভিনয় করেছিলেন; যা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায়। ছবিতে অভিনেত্রীর অভিনয়ও অত্যন্ত প্রশংসিত হয়েছিল। ছবিটির বাজেট ছিল প্রায় ১৫০ কোটি। বিশ্বব্যাপী ছবিটির আয় ছিল প্রায় ৮০৭.৮৮ কোটি।

২০২৫ সালে রাশমিকা অভিনীত দ্বিতীয় ছবি ছিল ‘সিকান্দার’। ৩০ মার্চ মুক্তি পায় ছবিটি। ২০০ কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে তেমন সফল হয়নি। আইএমডিবি অনুসারে, বিশ্বব্যাপী ছবিটির আয় ১৮৫.৫০ কোটি এবং ভারতে আয় ছিল ১৩১.৫০ কোটি টাকা। রাশমিকা মান্দানার চলতি বছরের তৃতীয় ছবি ছিল ‘কুবেরা’। 

ওগউই অনুসারে, ছবির বাজেট ছিল ১০০ কোটি। ছবিটি ২০ জুন, ২০২৫-এ মুক্তি পায়। ভারতে এর আয় ছিল প্রায় ১০৬.৫০ কোটি এবং বিশ্বব্যাপী ১৩৮.৬০ কোটি টাকা। চলতি বছরের চতুর্থ ছবি ‘থাম্মা’ দীপাবলিতে মুক্তি পায়। আইএমডিবি অনুসারে, ছবিটির বাজেট ছিল প্রায় ১৪০ কোটি। এখনও পর্যন্ত ভারতে যে ছবির মোট আয় ১২৫.৭৫ কোটি এবং বিশ্বব্যাপী ব্যবসা করেছে প্রায় ১৪৩.৭৫ কোটি।

সূত্রের খবর, ২০২৫ সালে মুক্তি পাওয়া এই চারটি ছবির মাধ্যমে অভিনেত্রী ১২৭৫ কোটি টাকারও বেশি আয় করেছেন। একই সঙ্গে বছরের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হয়ে উঠেছেন রাশমিকা বলেও মনে করা হচ্ছে।

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৫,/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit