মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

বিএনপির মনোনয়ন বঞ্চিত তরুণদের স্বাগত জানালো এনসিপি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : তরুণ নেতৃত্বকে বাদ দিয়ে বিএনপি ‘গডফাদারদের’ মনোনয়ন দিয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বঞ্চিত তরুণ’ বিএনপি নেতাদের তারা এনসিপিতে স্বাগত জানাচ্ছেন।

আগামী নির্বাচনে বিএনপির ‘বঞ্চিত’ তরুণদের এনসিপি থেকে মনোনয়ন দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন এ বিষয়ে কথা বলেন এনসিপির এই নেতা।দলের সদস্য সচিব আখতার হোসেনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “একটা দুঃখজনক বিষয়। বাংলাদেশের ৫০ শতাংশ তরুণ সমাজ। মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাব। তাদের প্রার্থী তালিকা আমাদের হতাশ করেছে। অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার। যারা ছাত্রদল, যুবদলের তরুণ নেতৃত্ব, নতুন রাজনীতি করতে চেয়েছেন, সেখান থেকে তারা খারিজ হয়েছেন।

তিনি আরও বলেন, “আমরা আপনাদের আমাদের নমিনেশন সাবমিশনে স্বাগত জানাই। আমরা তারুণ্যভিত্তিক রাজনীতি করতে চাই।”

তারেক রহমান ও খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে পাটওয়ারী বলেন, “আমরা শুনতে পেয়েছি তারেক জিয়া দেশে আসছেন, আমরা তাকে স্বাগত জানাই। যদি আরো আগে আসতেন আরো আগে ভালো হত। আসুন গণতন্ত্র চর্চা করি। একসাথে বসব। নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করব।”

খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন, উনি তিনটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আমরা উনাকেও স্বাগত জানাই। আমরা এখনো বিএনপির নেতা অথবা নেত্রী হিসেবে খালেদা জিয়াকেই দেখি। আমাদের দল থেকে উনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে উনি ইলেকশন করতে পারছেন। এই জুলাই গণঅভ্যুত্থানের যে সংস্কার সেটাকেও উনার অভিবাদন জানানো উচিত।”

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৫,/রাত ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit