মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

৪টি গিনেস রেকর্ডের স্বীকৃতি পেলেন আর্লিং হালান্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View

ডেস্ক নিউজ : রেকর্ডসমৃদ্ধ ক্যারিয়ারে আরও চারটি নতুন স্বীকৃতি যোগ হলো আর্লিং হলান্ডের। নতুন মৌসুম শুরুর আগে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকারের হাতে তুলে দেওয়া হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের চারটি সনদ।

প্রিমিয়ার লিগ, উয়েফা নেশনস লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগে গড়া অসাধারণ সব কীর্তির স্বীকৃতি হিসেবেই এই চারটি সনদ পেয়েছেন হলান্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, নতুন মৌসুম শুরুর ঠিক আগে একাধিক রেকর্ডের মালিক হলান্ডের হাতে তাঁর ফুটবল ক্যারিয়ারের এখন পর্যন্ত অন্যতম সেরা অর্জনগুলোর স্বীকৃতিস্বরূপ সনদ তুলে দেওয়া হয়েছে।
হলান্ডের স্বীকৃতি পাওয়া রেকর্ডগুলোর একটি হলো সবচেয়ে কম ম্যাচে প্রিমিয়ার লিগে ১০০ গোল করার কীর্তি। গত বছরের ২ ডিসেম্বর ফুলহ্যামের বিপক্ষে গোল করে মাত্র ১১১ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ২০২২-২৩ মৌসুমের শুরুতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই ইংলিশ ফুটবলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন এই নরওয়েজিয়ান।
প্রিমিয়ার লিগে অভিষেক মৌসুমে সর্বাধিক গোলের রেকর্ডের জন্যও গিনেসের স্বীকৃতি পেয়েছেন হলান্ড। ২০২২-২৩ মৌসুমে ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগে ৩৬ গোল করে এক মৌসুমে সর্বাধিক গোলের রেকর্ড গড়েছিলেন তিনি।
হলান্ডের তৃতীয় স্বীকৃতিটি এসেছে আন্তর্জাতিক ফুটবল থেকে। উয়েফা নেশনস লিগে ১৯ গোল করে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ২০২০ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ১৭ নভেম্বর পর্যন্ত তাঁর করা গোলগুলো এই রেকর্ডের জন্য বিবেচনা করেছে।
চতুর্থ সনদটি এসেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে পাঁচ গোল করার অসাধারণ কীর্তির জন্য। ২০২৩ সালের ১৪ মার্চ আরবি লাইপজিগের বিপক্ষে ম্যানচেস্টার সিটির হয়ে পাঁচ গোল করেছিলেন হলান্ড। এর মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে পাঁচ গোল করা মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে নাম লেখান তিনি।

এর আগে এই বিরল কীর্তি গড়েছিলেন কেবল লিওনেল মেসি ও লুইজ আদ্রিয়ানো। এবার সেই অভিজাত তালিকায় তাঁদের পাশে জায়গা করে নিয়েছেন হলান্ডও। একসঙ্গে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি হলান্ডের রেকর্ডময় ক্যারিয়ারে যোগ করল আরও একটি বিশেষ অধ্যায়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৬,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit