মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

মোদির একান্ত সচিব কে এই নিধি তিওয়ারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিজ্ঞানী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন নিধি তিওয়ারি। লক্ষ্য ছিল আরও বড়—ভারতের প্রশাসন ও কূটনীতির গুরুত্বপূর্ণ পর্যায়ে কাজ করতে চাচ্ছিলেন। সেই স্বপ্ন পূরণে বিজ্ঞানীর চাকরি ছেড়ে শুরু করেন সিভিল সার্ভিসের প্রস্তুতি। 

একবার ব্যর্থতার কাছাকাছি গিয়েও থেমে যাননি। শেষ পর্যন্ত ইউপিএসসি পরীক্ষায় সর্বভারতীয় ৯৬তম স্থান অর্জন করে যোগ দেন ভারতীয় ফরেন সার্ভিসে। ২০১৪ ব্যাচের এই ফরেন সার্ভিস কর্মকর্তা এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিব। ২০২৫ সালে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উত্তর প্রদেশের লখনউয়ের বাসিন্দা নিধি তিওয়ারি সেখানেই স্কুল ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন। এরপর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনায় অসাধারণ ফলাফলের জন্য তিনি স্বর্ণপদকও পান।

শিক্ষাজীবন শেষ করার পর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পরমাণু গবেষণা প্রতিষ্ঠান ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারে বিজ্ঞানী হিসেবে চাকরি পান তিনি। তবে বিজ্ঞানী হিসেবে সফল ক্যারিয়ার শুরু হলেও তার লক্ষ্য ছিল সিভিল সার্ভিসে যোগ দেওয়া।

ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া সহজ সিদ্ধান্ত ছিল না। কিন্তু প্রশাসন ও নীতিনির্ধারণের ক্ষেত্রে কাজ করার ইচ্ছা থেকেই ২০০৮ সালে বিজ্ঞানীর চাকরি ছেড়ে দেন নিধি।

এরপর শুরু হয়  ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য কঠোর প্রস্তুতি। তার এই যাত্রায় বাধাও আসে। ২০১২ সালের পরীক্ষায় তার নাম ওয়েটিং লিস্টে ছিল। কিন্তু ব্যর্থতায় থেমে না গিয়ে তিনি আবারও চেষ্টা চালিয়ে যান।

অবশেষে ২০১৩ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় বড় সাফল্য পান নিধি তিওয়ারি। তিনি সর্বভারতীয় মেধাতালিকায় ৯৬তম স্থান অর্জন করেন। এই ফলাফলের ভিত্তিতে তিনি ভারতীয় ফরেন সার্ভিসে যোগদানের সুযোগ পান এবং ২০১৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে কূটনৈতিক ক্যারিয়ার শুরু করেন।

ফরেন কর্মকর্তা হওয়ার পর নিধি তিওয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিশেষ করে নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন তিনি।

পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা বিষয়ে এই অভিজ্ঞতাই পরবর্তী সময়ে তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ পিএমওতে দায়িত্ব পালনের সময়ও তাকে বিদেশনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়ে কাজ করতে হয়েছে।

২০২২ সালের নভেম্বরে নিধি তিওয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) আন্ডার সেক্রেটারি হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি ডেপুটি সেক্রেটারি পদে উন্নীত হন।

পিএমওতে কাজ করার সময় তিনি পররাষ্ট্র ও আন্তর্জাতিক নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্ত ছিলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

পিএমওতে কাজের অভিজ্ঞতা, কূটনীতি ও নিরাপত্তা বিষয়ে দক্ষতা এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতার পর নিধি তিওয়ারিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ভারতের সরকারের উচ্চপর্যায়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিবের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দৈনন্দিন গুরুত্বপূর্ণ সমন্বয়, নীতিগত বিষয় এবং বিভিন্ন উচ্চপর্যায়ের সরকারি কার্যক্রমে এই পদে থাকা কর্মকর্তাদের ভূমিকা থাকে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৬,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit