মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁদার দাবিতে হামলা; রাঙামাটিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ বন্ধ হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৩১ দিনাজপুরে ঐতিহাসিক কান্তজি মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নওগাঁয় বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইরানে ফের আক্রমণ নাাকি পিছু হটা, শেষ পর্যন্ত ট্রাম্প কোন পথে? পুতিনের সাথে পেজেশকিয়ানের সাক্ষাৎ সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত বাবুরামের পরিবারের পাশে জামায়াতের আমির দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥ খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

শর্তসাপেক্ষে এমপিওভুক্ত হচ্ছে এক হাজার ৮৯টি ইবতেদায়ি মাদ্রাসা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : সরকারি অনুদান পাওয়া ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে শর্তসাপেক্ষে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আগামী সপ্তাহের শুরুতে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (মাদ্রাসা অনুবিভাগ) এস এম মাসুদুল হক বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির ফাইলে প্রধান উপদেষ্টার স্বাক্ষর হয়েছে বলে জেনেছি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফাইল শিক্ষা উপদেষ্টার দপ্তরে যাবে। শিক্ষা উপদেষ্টা দেশে ফিরলে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।

জানা যায়, গত ২৮ জানুয়ারি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এরপর নীতিমালা প্রকাশ করা হলেও বাস্তবায়নে দেরি হওয়ায় শিক্ষকরা টানা আন্দোলনে নামেন। টানা ২২ দিন ধরেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। তারা শুধু এমপিও নয়, অনুদানপ্রাপ্ত ও অনুদানবিহীন সব ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় আনার দাবি জানিয়ে আসছেন। আশ্বাসের পরও দাবি পূরণ না হওয়ায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে ২২তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান অব্যাহত রেখেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৫,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit