শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আফগানিস্তানে এতো ভূমিকম্প হয় কেন?

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। উত্তরাঞ্চলের শহর মাজার-ই-শরিফের কাছে শক্তিশালী ভূমিকম্পে বেশ কয়েকজন নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। ভূমিকম্পটি গতকাল রবিবার স্থানীয় সময় দিবাগত রাত একটার দিকে আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরে। এ ঘটনায় ‘বড় ধরনের প্রাণহানি’ ও ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলেন, আফগানিস্তান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প হয়। বেশ কয়েকটি সক্রিয় ফল্ট লাইন এই অঞ্চলের মধ্য দিয়ে গেছে, ফলে ঝুঁকি সবসময়ই উচ্চ।

গত কয়েক বছরে দেশটিতে একের পর এক বড় ভূমিকম্প হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে হেরাত প্রদেশে পরপর তিনটি ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ মারা যায়। ২০২২ সালে পাক্তিকা ও আশপাশের এলাকায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। এছাড়া বাদাখশন, বাদগিসসহ বিভিন্ন অঞ্চলেও বিভিন্ন সময়ে শক্তিশালী কম্পন আঘাত হানে, যেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছে এবং শত শত বাড়িঘর ধসে পড়েছে।

সাম্প্রতিক ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে আটকাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজে বাধা তৈরি হচ্ছে। আহতদের নিকটস্থ হাসপাতাল ও অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে নেওয়া হচ্ছে। সরকার আন্তর্জাতিক সহায়তা চেয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৫,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit