বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

চৌগাছায় যুবলীগ নেতা ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি ঘ্যানা টিটো আটক

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় যুবলীগ নেতা ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি ঘ্যানা টিটোকে আটক করেছেন চৌগাছা থানা পুলিশ। সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘ্যানা টিটো উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধরীর ঘনিষ্ট সহযোগী ও আফরা গ্রামের মকবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, সন্ত্রাসবাদ, চোরাচালান ও মাদকসহ চৌগাছা থানায় ১৭টি মামলা রয়েছে।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ ঘ্যানা টিটো এলাকায় হত্যা, অস্ত্রবাজী, সন্ত্রাসবাদ, চোরাচালান ও মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। এ সমস্ত ঘটনায় তার বিরুদ্ধে চৌগাছা থানাসহ বিভিন্ন থানায় প্রাই দুই ডর্জন মামলা রয়েছে। ২০২০ সালের ৮ ফেব্রুয়ারী তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের চৌগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় তার ১০ বছরের সশ্রম কারাদন্ড দেন আদালত। এর পর থেকেই সে পালিয়ে ভারতে চলে যায়। সম্প্রতি সে দেশে ফিরে আসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তার বাড়ী থেকে তাকে আটক করেন। আটক টিটো এলাকার চিহিৃত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। পতিত সরকারের সময় ঘ্যানা টিটো উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধরীর একান্ত ঘনিষ্ট সহযোগী ছিলেন।

অন্য অভিযানে পুলিশ উপজেলার বড়খানপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে সুমন আলী (২৭) কে ২০ পিচ ইয়াবাহসহ আটক করেন। পরে পৌর শহরের বিশ্বাসপাড়ায় অভিযান চালিয়ে মৃত আব্দুল লতিফের ছেলে তাফিয়ার রহমান পলাশ (৫৫) কে আটক করেন। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সোমবার বিকেলে আটক সকল আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit