শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান

অন্য দেশের সরকার পরিবর্তনের মার্কিননীতি শেষ হয়েছে: তুলসী গ্যাবার্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বলেছেন, “ওয়াশিংটনের সরকার পরিবর্তন ও রাষ্ট্র পুনর্গঠননীতির যুগ শেষ হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এখন গণতন্ত্র রফতানির বদলে আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে।”

গত শুক্রবার বাহরাইনে আয়োজিত বার্ষিক নিরাপত্তা সম্মেলন ‘মানামা ডায়ালগ’-এ যোগদানের আগে তুলসী গ্যাবার্ড সাংবাদিকদের বলেন, দশকের পর দশক ধরে আমাদের পররাষ্ট্রনীতি এক অন্তহীন ও প্রতিকূল চক্রে আবদ্ধ ছিল—যেখানে একের পর এক সরকার উৎখাত, রাষ্ট্র গঠন, এবং অজানা সংঘাতে হস্তক্ষেপের মাধ্যমে আমরা মিত্রের চেয়ে শত্রু বেশি সৃষ্টি করেছি। এর ফলাফল হয়েছে ট্রিলিয়ন ডলার ব্যয়, অসংখ্য প্রাণহানি এবং অনেক ক্ষেত্রে আরও বড় নিরাপত্তা হুমকির উদ্ভব।

তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে মধ্যপ্রাচ্যে মানবাধিকার ও গণতন্ত্র বিস্তারের পুরোনো লক্ষ্যগুলো এখন অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়েছে। এর মধ্যে রয়েছে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করা, যা ইসরায়েলের হামলা বন্ধ করেছে এবং মার্কিন বিমান হামলার পর ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধে অবসান ঘটানো।

মার্কিন সেনাবাহিনীর ন্যাশনাল গার্ডের সাবেক কর্মকর্তা গ্যাবার্ড বলেন, এখন আমরা আর সেই ‘সব দেশে একই প্যাটার্নে শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া’র নীতি অনুসরণ করছি না।

তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি ভঙ্গুর হলেও প্রেসিডেন্ট ট্রাম্প এ অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে, যা ভবিষ্যৎ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।

তুলসী গ্যাবার্ড বলেন, পথটি কঠিন হবে, কিন্তু প্রেসিডেন্ট এই পথে এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। সূত্র: ওয়াশিংটন পোস্ট, ডেইলি সাবাহ

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit