বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

জাপানে ভালুকের আক্রমণ ঠেকাতে মাঠে নামছে সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভালুকের আক্রমণ ঠেকাতে এবার সেনাবাহিনীকে মাঠে নামাচ্ছে জাপান।

সাধারণত বন্যা, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের মতো বিপর্যয় সামাল দিতে সামরিক বাহিনীকে মাঠে নামতে দেখা যায়। কিন্তু পরিস্থিতি এতটাই বেগতিক যে, বন্য ভালুকের উপদ্রব সামলাতে সেনাবাহিনীকে মাঠে নামাচ্ছে জাপানি কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জাপানে এখন শরৎকাল। এই সময়ে সাধারণত সেখানকার মানুষ প্রাণবন্ত রঙিন পাতার সৌন্দর্য উপভোগ করে থাকেন। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। জাপানের সর্বত্রই এখন বন্য ভালুকের আক্রমণে ভয়াবহ সব ঘটনা ঘটছে। সুপারমার্কেট থেকে শুরু করে কৃষকের জমি, বাড়ির সামনে কিংবা হট স্প্রিং রিসোর্ট কোথাও এখন আর নিরাপদ না।

ইতোমধ্যেই এ বছর ভালুকের আক্রমণে রেকর্ড সংখ্যক মানুষ হতাহত হয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত ১০০ জনের বেশি মানুষ আহত এবং ১২ জন মারা গেছেন। বিশেষ করে উত্তর জাপানের পাহাড়ি অঞ্চল আকিতা প্রিফেকচারে মানুষজন প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

চরম এই পরিস্থিতিতে স্থানীয় শিকারি বা পুলিশ আর একা সামাল দিতে পারছে না। তাই বাধ্য হয়ে দেশের নাগরিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে জাপান সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভালুকের আক্রমণ ঠেকাতে এবার সামরিক বাহিনী কাজ করবে। সূত্র: ফক্স নিউজ

কিউএনবি/অনিমা/০২ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit