শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম

চৌগাছা সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : ” সাম্য ও সমতায় ‘ দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে যশোরের চৌগাছায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে এ উপলক্ষ্যে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভাকরা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার অহিদুর রহমান । প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।প্রগতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতাকরেন উপজেলা মৎস্য কর্মকর্তাতাসলিমা জেবিন, উপজেলা বন কর্মকর্তা ফেরদাউস খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওলিয়ার রহমান।

সমবায় সমিতির পক্ষ থেকে বক্তব্য দেন শ্যামল দত্ত, আব্দুল কাদের, নাজিমা খাতুন প্রমুখ। আলোচনা শেষে ৪ টি বিভিন্ন ক্যাটাগরি শ্রেষ্ঠ সমবায় সমিতির ও সর্বচ্চো রাজস্ব প্রদানকারী সমবায় সমিতির পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শন আল মামুন ও নাজমুল হোসাইন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit