বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

বেন অস্টিনের প্রতি শ্রদ্ধা জানালেন অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটাররা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : অস্টিন মঙ্গলবার (২৮ অক্টোবর) ফার্নট্রি গালির নেটে অনুশীলন করছিলেন। এ সময় হেলমেট পরলেও ঘাড়রক্ষাকারী (নেক গার্ড) না পরেই অনুশীলনে নেমে যান তিনি। অনুশীলনের সময় ‘ওয়েঙ্গার’ নামে পরিচিত এক হাতে ধরে বল ছোড়ার যন্ত্র থেকে নিক্ষিপ্ত বল তার ঘাড়ে লাগে। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সংকটাপন্ন অবস্থায় বেনকে হাসপাতালে নেয়ার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তিনি মারা যান।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন অস্ট্রেলিয়া ও ভারত দলের নারী ক্রিকেটাররা। সেমিফাইনাল ম্যাচটি তারা খেলতে নেমেছে হাতে কালো আর্মব্যান্ড পরে। বিষয়টি বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় নিশ্চিতও করেছে। বিসিসিআইয়ের এক্সে দেয়া এক স্ট্যাটাসে বলা হয়, ‘নেটে ব্যাট করার সময় দুর্ঘটনার পর মারা যাওয়া ১৭ বছর বয়সী মেলবোর্ন ক্রিকেটার বেন অস্টিনের প্রতি শ্রদ্ধা জানাতে আজ উভয় দলই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামছে।’সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছে অস্টিনের পরিবার। তার বাবা জেস অস্টিন বলেন, ‘পরিবারের সবাই আমাদের প্রিয় বেনকে হারিয়ে সম্পূর্ণভাবে বিধ্বস্ত।

ট্রেসি আর আমার কাছে বেন ছিল এক আদরের সন্তান, ভাই কুপার ও জ্যাকের জন্য গভীর ভালোবাসার, আর আমাদের পরিবার ও বন্ধুদের জীবনের এক উজ্জ্বল আলো। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা বেনকে হারিয়েছি, তবে কিছুটা সান্ত্বনা পাই এই ভেবে যে, সে এমন কিছু করছিল, যা সে বহু গ্রীষ্ম ধরে করে এসেছে, বন্ধুদের সঙ্গে নেটে গিয়ে ক্রিকেট খেলা। ক্রিকেট ছিল তার জীবনের অন্যতম আনন্দ।’

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit