শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

আবার বাড়ল সোনার দাম, রূপার মূল্য অপরিবর্তিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন করে দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে এই নতুন দাম কার্যকর হবে। বুধবার (২৯ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন দামের তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম বেড়েছে ৮ হাজার ৯০০ টাকা, ফলে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। ২১ ক্যারেটের ভরিতে বেড়েছে ৮ হাজার ৫০৩ টাকা, নতুন দাম ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা।

এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ৭ হাজার ২৯০ টাকা, নতুন দাম ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ৬ হাজার ২১৭ টাকা, যা এখন ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপা ৪ হাজার ২৪৬; ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭; ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ ও সনাতন পদ্ধতির এক ভরি রূপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হবে।

 

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit