মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অর্ধশতাধিক ইবতেদায়ি শিক্ষক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : বুুধবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। আহত শিক্ষকরা জানান, তারা ১৭ দিন যাবত প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে অবস্থান ধর্মঘট করে আসছেন। আজ দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষক আহত হন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, প্রেসক্লাব এলাকা থেকে প্রায় অর্ধশত শিক্ষক আহত হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এদিকে, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর বলেন, ‘দুপরের দিকে শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের পাশের সচিবালয়ের ব্যরিক্যাড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit