বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম

যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে বিএনপি : প্রিন্স

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আগামী দিনে বিএনপি যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে। বেকারত্বকে যাদুঘরে পাঠিয়ে হতাশার সাগরে নিমজ্জিত যুব সমাজের মুখে হাসি ফোটাবে বিএনপি।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট ঈদগাহ ময়দানে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।

এ সময় এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের রায়ে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে প্রথম ১৮ মাসের মধ্যেই এক কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নতুন কলকারখানা স্থাপন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করা হবে। শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালু করা হবে।

তিনি যুব সমাজের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রেখে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে সমাবেশে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৫,/রাত ৮:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit