রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

তারেক রহমানের ৩১ দফা নিয়ে সাধারণ মানুষের কাছে মেহেদী হাসান

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৫০ Time View

‎মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিনিয়ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইএম মেহেদী হাসান।

গণসংযোগের মাধ্যমে ওয়ার্ডে ওয়ার্ডে ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারে দোকানি, ক্রেতা-বিক্রেতা, পথচারী ও সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ঘোষিত ‘৩১ দফা’র বার্তা সংবলিত লিফলেট বিতরণ করেন।

‎‎মেহেদী হাসান বলেন, “তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এখন ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা কাজ করছি। এই দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে জনগণের, প্রজন্মের ও সম্ভাবনার দেশ। ‎‎বিএনপির এই রূপরেখা কেবল সরকার পরিবর্তনের প্রতিশ্রুতি নয় বরং রাষ্ট্র পরিচালনার প্রায় সকল গুরুত্বপূর্ণ দিক জুড়ে একটি ব্যাপক সংস্কার পরিকল্পনা।

তিনি আরও বলেন, সংবিধান ও রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন থেকে শুরু করে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, নারীর ক্ষমতায়ন, প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের একটি খসড়া কর্মসূচি এখানে দেওয়া হয়েছে। এগুলোর উদ্দেশ্য হলো, গুণগত পরিবর্তন এনে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করা। দেশের জনগণ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, সমৃদ্ধি চায়—আর সেই লক্ষ্যেই বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।‎ এসময় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারকসহ যুবদলের নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit