শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : আগামী ৫ নভেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) ই-রেজিস্ট্রেশন সম্পন্ন ও প্রোফাইল হালনাগাদের নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার (২৭ অক্টোবর) এনটিআরসিএর পরিচালক তাসনিম জেবিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো ই-রেজিস্ট্রেশন করেনি, তাদের নতুনভাবে নিবন্ধন করতে হবে এবং যেসব প্রতিষ্ঠান আগে থেকেই নিবন্ধিত, তা দের প্রোফাইল হালনাগাদ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন ও প্রোফাইল হালনাগাদ না করলে পরবর্তীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইনে এনটিআরসিএর কাছে নিয়োগযোগ্য শিক্ষক চাহিদা (ই-রিকুইজিশন) দিতে পারবে না।

এতে আরও বলা হয়, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নিজেদের প্রোফাইলও হালনাগাদ করতে হবে। এ ছাড়া প্রতিটি জেলা শিক্ষা অফিসারকে তাদের জেলার আওতাধীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের ই-রেজিস্ট্রেশনসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে। এনটিআরসিএ জানিয়েছে, ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নের জন্য এনটিআরসিএর ওয়েবসাইটে ‘ই-রেজিস্ট্রেশন সেবা’ বক্সে দেওয়া নির্দেশিকা অনুসরণ করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit