শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

স্ত্রী নয়, নিজেকে জাহিরের বান্ধবী ভাবেন সোনাক্ষী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা জানিয়েছেন, বিয়ের পরও জীবনের খুব একটা পরিবর্তন আসেনি তার। বরং এখনো নিজেকে স্বামী জাহির ইকবালের ‘বান্ধবী’ বলেই ভাবতে ভালোবাসেন তিনি।

২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবির মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেন শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী। প্রথম ছবিতেই ‘রাজ্জো’ চরিত্রে তরুণ দর্শকের হৃদয় জয় করেন তিনি। এরপর ‘আকিরা’, ‘নুর’, ‘ডাবল এক্সএল’, ‘লুটেরা’, ‘দহাড়’ এবং ‘হীরামান্ডি’–এর মতো ছবিতে অভিনয় করে নিজেকে নানা চরিত্রে নতুনভাবে তুলে ধরেছেন।

এবার সোনাক্ষীকে দেখা যাবে প্রথমবারের মতো তেলেগু চলচ্চিত্রে। ছবির নাম ‘জটাধারা’—যা পরিচালনা করছেন ভেঙ্কট কল্যাণ ও অভিষেক জয়সোয়াল। দক্ষিণের এই ছবিতে আত্মপ্রকাশ নিয়ে তিনি উচ্ছ্বসিত। 

ডেকান ক্রনিকল-কে দেওয়া এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, ১৫ বছর পর নতুনভাবে আত্মপ্রকাশ করছি, তা–ও তেলেগু ছবিতে—আমার কাছে এটি বিশেষ অনুভূতি। ‘দাবাং’ মুক্তির সময় যেমন উত্তেজনা অনুভব করেছিলাম, এখন ঠিক তেমনই লাগছে। ‘জটাধারা’ যেন আমাকে ফিরিয়ে নিয়েছে সেই প্রথম দিনের অনুভূতিতে।

ছবিটিতে সোনাক্ষী অভিনয় করেছেন এক ব্যতিক্রমী চরিত্রে—‘ধন পিশাচিনী’। পুরাণ, আধিভৌতিক ও থ্রিলারের মিশ্রণে নির্মিত এই চরিত্রকে তিনি জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তার ভাষায়, এমন চরিত্রে আগে কখনো কাজ করিনি। নির্মাতারা আমাকে এই চরিত্রের জন্য ভেবেছেন, এটা গর্বের। জানতাম, আমার মধ্যে এমন শক্তিশালী চরিত্রে অভিনয়ের সামর্থ্য আছে। আশা করি, এবার দর্শকদের সত্যিই ভয় দেখাতে পারব।

চরিত্রে ঢোকার প্রস্তুতির সময়ও ছিল মাত্র ১৫ দিন। তবুও সেটে পৌঁছেই চরিত্রের ভেতর ঢুকে গিয়েছিলেন তিনি। সোনাক্ষী বলেন, আমি যত কম সময় পাই, তত মনোযোগী হই। ভেঙ্কট স্যার আমাকে সহজভাবে সব বুঝিয়ে দিয়েছেন, তাই ভাষা আলাদা হলেও কাজটা সহজ মনে হয়েছে। 

ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে এসে সোনাক্ষী বলেন, বিয়ে আমার জীবন খুব একটা বদলায়নি। এখনো নিজেকে জাহিরের বান্ধবী বলেই ভাবি, স্ত্রী নয়—আর সেটাই দারুণ লাগে। একমাত্র পার্থক্য হলো, এখন মা–বাবার বাসার বদলে ওর সঙ্গে থাকি। বিয়ের আগে যেমন কাজ করতাম, এখনো তেমনই করছি। বরং জীবন আরও সুন্দর হয়ে উঠেছে। জাহির আমার সবচেয়ে বড় সমর্থন আর শক্তি। ছোট ছোট বিষয়েও ওর পরামর্শ নিই, যদিও কখনো কখনো মনে হয়, একটু স্বাধীনচেতা হওয়াও দরকার।

সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল ২০২৪ সালের ২৩ জুন বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit