শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গত ১৫ বছরে অপসাংবাদিকতার জন্য কেউ ক্ষমা প্রার্থনা করেনি : তথ্য উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গত ১৫ বছরে অপসাংবাদিকতার জন্য কেউ অ্যাপোলজি (ক্ষমা প্রার্থনা) করেনি। তাদের ভূমিকার জন্য ক্ষমা প্রার্থনা করেনি। রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে শফিকুল কবির মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা রোধে আইন করা যায় কি না? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকতার পরিমণ্ডল থেকে যদি খারাপ মানুষ না সরানো যায় তাহলে সমস্যা থেকেই যাবে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন যদি থেকে যায়, তাহলে এটাও সাংবাদিকরাদের জন্য খারাপ। অনেকেই ঘুরে বেড়াচ্ছে সাংবাদিক পরিচয়ে বা বিভিন্ন পরিচয়ে, বুদ্ধিজীবী পরিচয়ে। টেলিভিশন টক শোতে বসে বসে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন। এই সাহস কোথায় ছিল গত ১৫ বছরে? 

মাহাফুজ আলম বলেন, যখন আমরা গণমাধ্যমের মালিকানার ফাইলগুলো দেখি, অধিকাংশ মালিক এখনো আওয়ামী লীগের। এখনো আওয়ামী লীগের মালিকানা পরিবর্তন করা হয় নাই। তারা বিদেশ থেকে বসে বসে এখনো টেলিভিশন চ্যানেলে যে আয় হয়, সেটার থেকে ওনারা পাচ্ছেন। পত্রিকা অফিস থেকে ওনারা পাচ্ছেন।

তিনি বলেন, পুরোনো বন্দোবস্তের লোকেরা, পুরোনো বড় বড় মিডিয়া হাউস যারা আছে, তারা চায় না যে দেশে কোনো অলটারনেটিভ মিডিয়া হোক। সে জায়গা থেকে বিভিন্নভাবে এটাতে ফ্রেমিংয়ের চেষ্টা করা হচ্ছে। তবুও নতুন মিডিয়ার লাইসেন্স দেওয়া হবে কারণ মিডিয়ায় ফ্রেশ ব্লাড দরকার।
যেহেতু আমারা কোনো মিডিয়া বন্ধ করছি না, তাই নতুন মিডিয়া, আরও মিডিয়া দেওয়া হবে। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৫,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit