বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফির প্লেট চ্যাম্পিয়ন ওয়ালটন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’ এর প্লেট চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন। ফাইনালে ওয়ালটনের প্রতিপক্ষ ছিলো ইউনাইটেড হেলথকেয়ার। প্রতিপক্ষ দল মাঠে অনুপস্থিত থাকায় ওয়াকওভারে চ্যাম্পিয়ন হয় ওয়ালটন। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল। এর আগে গত দুইদিন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে টুর্নামেন্টের ৬ দলের মধ্যে। এরমধ্যে একটিতে জয় এবং একটিতে ড্র করে প্লেট ফাইনালে ওঠে ওয়ালটন।

টিম ওয়ালটনের হাতে ট্রফি এবং প্রাইজমানির চেক তুলে দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান  জনপ্রিয় ধারাভাষ্যকর কুমার কল্যাণ এবং ওয়ালটনে সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর কাব্বির হোসাইন। উল্লেখ্য, করপোরেট জগতের কর্মব্যস্ত সময়ের মাঝে বিরতি নিয়ে খানিকটা সময় খেলাধূলার আনন্দে মাতিয়ে তুলতে ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’এর আয়োজন করে ‘জে কে স্পোর্টস ইভেন্ট’। সেভেন এ-সাইড এবং ৩০ মিনিট ফরম‌্যাটে দেশের শীর্ষ সব করপোরেট হাউজে কর্মরত কর্মকর্তাদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অন্য দলগুলোর মধ্যে ছিলো সিটি ব্যাংক, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক পাওয়ার গ্রিড বাংলাদেশ এবং নগদ। 

ওয়ালটন করপোরেট ফুটবল টিমের সদস্য জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ওয়ালটনের সুবাদে এটা আমার প্রথম করপোরেট টুর্নামেন্ট। প্লেট পর্বের চ্যাম্পিয়ন হওয়ায় খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে এই টুর্নামেন্টে যতগুলো টিম খেলেছে, তাদের মধ্যে সবচেয়ে ফেয়ার খেলেছে আমাদের ওয়ালটন টিম।

এরকম একটি টুর্নামেন্টে অংশ নিতে পেরে ওয়ালটন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধিনায়ক রবিউল ইসলাম মিলটন। তিনি বলেন, কাজের ফাঁকে খেলাধুলায় অংশগ্রহণ কর্মীদের শারীরিক ও মানসিকভাবে উজ্জীবিত করে, তাদের মনোবল বাড়ায়। ওয়ালটন বিভিন্ন ধরনের খেলাধুলায় সম্পৃ্ক্ত রয়েছে। এর আগে বহুবার আমরা করপোরেট ক্রিকেট টুর্নামেন্টেও অংশ নিয়েছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের খেলাধুলায় সম্পৃক্ত থাকবো।

ওয়ালটন করপোরেট ফুটবল টিমের অন্য সদস্যদের মধ্যে ছিলেন— আব্দুল্লাহ আল মামুন, মো. সাজ্জাদ হোসেন, মো. নাহিদ হাসান, আজিজুল ইসলাম, সৌরভ সিংহ, আরিফুল ইসলাম, রায়ান আহমেদ, নাজমুস সাকিব, সাহেল মিয়া, রেজোয়ানুল ইসলাম শাওন, সফিকুল ইসলাম এবং ইউনুস আলী।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit