শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

পদত্যাগ করছেন লাতিন আমেরিকার মার্কিন সামরিক প্রধান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলে অভিযান নিয়ে অ্যাডমিরাল হোলসি এবং প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের মধ্যে উত্তেজনা চলছিল। এছাড়া পদত্যাগের এ ঘোষণার আগে হোলসিকে বরখাস্ত করা হবে কি না, তা নিয়েও আলোচনা ছিল।

 
ভেনেজুয়েলার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সম্ভাব্য সংঘাতের আশঙ্কার’ মধ্যে হোলসির অপ্রত্যাশিত পদত্যাগকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন সিনেট আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর জ্যাক রিড। 
 
রিড এক বিবৃতিতে বলেছেন, ‘অ্যাডমিরাল হোলসির পদত্যাগ আমার উদ্বেগকে আরও গভীর করে তুলেছে। কারণ, এই প্রশাসন পূর্ববর্তী মার্কিন সামরিক অভিযানের কষ্টার্জিত শিক্ষা এবং আমাদের সবচেয়ে অভিজ্ঞ যুদ্ধযোদ্ধাদের পরামর্শ উপেক্ষা করছে।’
 
অ্যালভিন হোলসি মার্কিন যুদ্ধ কমান্ডের নেতৃত্ব দেয়া দুই কৃষ্ণাঙ্গ চার তারকা অফিসারের একজন। তবে তার পদত্যাগের কারণ প্রকাশ করেননি হেগসেথ। হোলসি নিজেও কোনো কারণ জানাননি। তবে সামাজিক মাধ্যমে বলেন, আগামী ১২ ডিসেম্বর তিনি অবসর নেবেন।
 
সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit