শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

‘তিন গোয়েন্দা’ স্রষ্টা রকিব হাসান মারা গেছেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : বুধবার (১৫ অক্টোবর) বিকালে ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লেখক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

রকিব হাসানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বড় ছেলে রাহিদ হাসান। তিনি জানান, লেখক গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটে নিয়মিত চিকিৎসাসেবা নিচ্ছিলেন। বার্ধক্যজনিত নানা জটিলতার পাশাপাশি দুটি কিডনি বিকল হয়ে গিয়েছিল তার।
 
রাহিদ হাসান আরও জানান, সপ্তাহে দুই দিন নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো লেখকের। আজ বুধবার ডায়ালাইসিস চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎই বন্ধ হয়ে গেলে না ফেরার দেশে পাড়ি জমান গুণী এ ব্যক্তিত্ব।
 
কুমিল্লার ছেলে রকিব হাসানের জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর। বাবার চাকরির সুবাদে শৈশব কেটেছে ফেনীতে। পড়াশোনা শেষে লেখালেখির প্রতি ঝোঁক জন্মে। তার প্রথম বই প্রকাশিত হয় ছদ্মনামে। স্বনামে প্রথম প্রকাশ অনুবাদগ্রন্থ ব্রাম স্টোকারের ‘ড্রাকুলা’ দিয়ে। কিশোরদের জন্য বই লিখে, অনুবাদ করে তিনি খ্যাতি অর্জন করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ এশার নামাজের পর শাহজাহানপুর কবরস্থানে রকিব হাসানের মরদেহ দাফন করা হবে।
 

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit