মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

সেনাবাহিনীর কিলারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে…… সারজিস আলম – মূখ্য সংগঠক কেন্দ্রীয় এনসিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১০৭ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) জেলা শাখার উদ্যোগে সমন্বয় সভা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪অক্টোবর) দুপুরের দিকে জেলা শহরের বড়বাজার এলাকায় সালতি রেস্টুরেন্টের কনভেনশন সেন্টারে এই সমন্বয় সভা করা হয়।

এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় মূখ্য সংগঠক সারজিস আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন – আশা করছি নির্বাচন কমিশন এনসিপির জন্যে শাপলা প্রতীক বরাদ্দ দিবেন, যেহেতু আইনী কোনো বাঁধা নেই। বাংলাদেশের রাজনীতির পরিক্রমায় এনসিপির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থাকবে এবং কারণ এনসিপির নেতৃবৃন্দ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল।

বাংলাদেশে ভারতীয় যে আধিপত্যবাদ তা জামায়াত কিংবা বিএনপি প্রত্যাশা অনুযায়ী আশানুরূপ মোকাবিলা করতে পারবেনা মনে করি, সেক্ষেত্রে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সারজিস আলম আরও বলেন – আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ট্রাইবুনালের মাধ্যমে যেটা এসেছে সম্ভবত ২৫ জন অফিসারের বিরুদ্ধে অভিযোগ এসেছে আমরা মনে করি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের ঐটুকু তাদের জায়গা থেকে ইন্টিগ্রিটি ডিগনিটি এবং স্বতন্ত্র যেটা বাংলাদেশের জন্য প্রয়োজন আমরা এই প্রতিষ্ঠানটিকে সবসময় মর্যাদা পূর্ণ অবস্থানে দেখতে চাই কিন্তু ওই প্রতিষ্ঠানের কিছু অফিসার তাদেরকে ব্যবহার করে খুনি হাসিনা এবং তার পুরো সরকার বিগত সময়ে অসংখ্য গুমখুন বিচারবহিত হত্যা এগুলো ঘটিয়েছে ও আয়না ঘরের অসংখ্য নির্মমতা আমরা দেখেছি, আমরা দেখেছি যে শুধুমাত্র একজন অবিচার ১০৩০ জন জনকে হত্যা করেছে যেটি ট্রাইব্যুনাল থেকে এসেছে।

এ সকল সিরিয়াল কিলারদের কে কোন পদে কোন প্রতিষ্ঠানে আছে দেখার বিষয় না এ সকল সিরিয়াল কিলারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আহবান করব বাংলাদেশ সেনাবাহিনী তাদের জায়গা থেকে এই সিরিয়াল কিলারদের দায়ভার গ্রহণ করবে না এবং তাদেরকে যথাযথ আইনী প্রক্রিয়ায় যেভাবে হস্তান্তর করা দরকার বিচারক প্রক্রিয়ায় তারা সহযোগিতা করবে। আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী সকল ধরনের কলুষিত অবস্থা থেকে মুক্ত থাকুক এবং যারা এ ধরনের হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত তারা যে পদেই থাকুক, যে প্রতিষ্ঠানেই থাকুক, তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন – এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটা ব্যর্থতা হচ্ছে তারা এই ফ্যাসিস্ট কাঠামো সাথে সরাসরি ভাবে সম্পৃক্ত যে ব্যক্তিরা ছিল তাদেরকে উচ্ছেদ করতে পারেনি বরং তারা এখন ধীরে ধীরে পূর্ণবাসিত বাসিত হচ্ছে। আপনি যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি তারা এখনো তাদের পদে রয়েছেন তার মানে অলরেডি তিনি পূর্ণবাসিত রয়েছেন। আমাদের এই লড়াইটা দীর্ঘ এবং চালিয়ে যেতে হবে এবং আমরা অনুরোধ করবো সকল রাজনৈতিক দলকে এমনকি এনসিপিও এটার মধ্যে অন্তর্ভুক্ত।

আমরা যখন এটা বলি তখন অনেকে বিএনপি এবং জামাতকে মনে করে আমি মনে করি সকল রাজনৈতিক দলের দায়িত্ব এটা তাদের জায়গা থেকে যেন কোন সিস্টেমে কোন কিছুর বিনিময়ে কোন নেগোসিয়েশনের যেন প্রেসিডেন্ট কাঠামোর সাথে সম্পৃক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রশ্রয় না পেয়ে যায় আমরা বিশ্বাস করি যদি এটা আমরা করতে পারি তাহলে আমাদের জুলাই আকাঙ্খা বাস্তবায়ন করা সম্ভব। সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চলের প্রীতম সোহাগ ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য ফাহিম রহমান খান পাঠানের যৌথ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন – ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit