বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম

৮ ঘণ্টার শিফট নিয়ে কটাক্ষকারীদের একহাত নিলেন দীপিকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা শিফটের চাহিদা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। অভিনেত্রী মা হওয়ার পর অভিনয় নিয়ে বেশ কিছু শর্ত চাপিয়েছিলেন, যার অন্যতম হচ্ছে— ৮ ঘণ্টার শিফট। এর বেশি তিনি করতে পারবেন না। এ নিয়েই নায়িকার ঝামেলা বাঁধে দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও কল্কি নির্মাতাদের সঙ্গে। শুরুতে স্পিরিট ও কল্কি ২৮৯৮ এডির সিক্যুয়াল থেকে ‘বাদ পড়েন’ অভিনেত্রী। এ নিয়ে অনেকের চোখে দীপিকার দাবি ন্যায়সঙ্গত, আবার অনেকে চোখে এটিকে ‘বাড়াবাড়ি’ বলেও জানান।

তিনি বলেন, আমাদের সব থেকে বড় সমস্যা হলো, ভারতীয় সিনেমা জগৎকে ‘ইন্ডাস্ট্রি’ বলা হলেও তা এখনো অসংগঠিত। আমরা একে ‘ইন্ডাস্ট্রি’ বলি ঠিকই, কিন্তু সেটি আমাদের কাজে কখনোই প্রমাণ করতে পারিনি। আমি এ নিয়ে এর আগে কখনো সেভাবে মুখ খুলিনি। কারণ আমি মানুষটাই এ রকমই। আমি নিজের লড়াই নিজে মুখ বন্ধ করে লড়তেই পছন্দ করি বলে জানান দীপিকা পাড়ুকোন।

বলিউডের ভেতরের ‘দ্বিচারিতা’ ও ‘পুরুষতান্ত্রিক’ মানসিকতাকেও সামনে এনেছেন অভিনেত্রী। তিনি বলেন, আসলে এটা বলিউডের দ্বিচারিতা। এবং সেই মানসিকতা এখন আরও বেশি প্রকাশ পাচ্ছে। কারণ এমন অনেক অভিনেতা রয়েছেন, যারা কখনোই ৮ ঘণ্টার বেশি কাজ করেন না। তারা সপ্তাহান্তেও শুটিং ফ্লোরে যান না। কিন্তু তা নিয়ে কেউ কখনো কথা বলেন না। সেগুলো নিয়ে কখনো আলোচনাও হয় না, আবার কেউ কটাক্ষও করে না।

 

 

কিউএনবি/রাজ/১২ অক্টোবর ২০২৫/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit