মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ঢাকা-ময়মনসিংহ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : ময়মনসিংহে জুলাইযোদ্ধাদের আন্দোলন ও দাবির মুখে ইউনাইটেড পরিবহন সার্ভিস বন্ধ হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ রুটে অনির্দিষ্টকালের জন্য সব বাস সার্ভিস বন্ধ করে দিয়েছে মোটর মালিক ও পরিবহন শ্রমিকেরা।

দ্বিতীয় দিনের মত আজ রোববার (১২ অক্টোবর) ময়মনসিংহ-ঢাকা রোডে চলাচলকারী সকল ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে ঢাকাগামী যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

শ্রমিক নেতৃবৃন্দের নির্দেশে রোববার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ রোডে চলা বিভাগের ময়মনসিংহসহ নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জের সব দূরপাল্লার বাসচলাচল বন্ধ রয়েছে বলে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন।

গেল শুক্রবার রাতে স্থানীয় জুলাই যোদ্ধারা মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেডের পরিবহনের বাস বন্ধ করে দেয়। এই ঘটনার জেরে শনিবার পরিবহন শ্রমিকরা আন্দোলন নামে। এই ঘটনাকে কেন্দ্র করেই ময়মনসিংহ থেকে সকল ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৫/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit