বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

মিসরে সড়ক দুর্ঘটনায় কাতারের তিন কূটনীতিক নিহত, আহত দুই

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫৯ Time View

আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ মিসরের শারম আল-শেখ শহরের কাছে একটি সড়ক দুর্ঘটনায় তিনজন কাতারি কূটনীতিক নিহত এবং দুইজন আহত হয়েছেন। আজ রবিবার (১২ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে কাতারের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, নিহত ও আহতরা গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি নিয়ে আলোচনার জন্য সাম্প্রতিক দিনগুলোতে শারম আল-শেখে অবস্থান করছিলেন। মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ জানিয়েছে, গাড়ির স্টিয়ারিং হুইলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।

উল্লেখ্য, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র যৌথভাবে গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতায় কয়েক মাস ধরে কাজ করছে। ইসরায়েল জানিয়েছে, সর্বশেষ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে।
এদিকে, আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) শারম আল-শেখে শুরু হচ্ছে একটি শান্তি শীর্ষ সম্মেলন, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সভাপতিত্ব করবেন। সম্মেলনে অন্তত ২০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের আশা করা হচ্ছে, যার মূল লক্ষ্য গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বাস্তবায়ন নিশ্চিত করা।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১২ অক্টোবর ২০২৫/সকালঃ ১১.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit