বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

পাঁচ দলের বিপিএল আয়োজনের পরিকল্পনা বিসিবির

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর অনুষ্ঠিত হবে মাত্র পাঁচ দল নিয়ে এবং ছোট পরিসরে। চলবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত।

শনিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের (জিসি) সম্পাদক ইফতেখার রহমান মিঠু।

মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিঠু জানান, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সময়ের সীমাবদ্ধতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বিপিএল ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আয়োজন করার। এবার সময় খুবই সীমিত। তাই পাঁচ দল নিয়েই টুর্নামেন্ট আয়োজন করতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করছি। ভবিষ্যতে দল সংখ্যা ছয় বা সাত হতে পারে, তবে আপাতত আমাদের অগ্রাধিকার এক মাসের মধ্যে পাঁচ দলের বিপিএল সফলভাবে আয়োজন করা।

ফরচুন বরিশালের না থাকা প্রসঙ্গে ইফতেখার বলেন, আমার অনুরোধ হলো, যদি তারা (ফরচুন বরিশাল) আসে, সেটা ভালো হবে। আমি কাউকে আসতে বাধ্য করতে পারি না। আমরা তাদের স্বাগত জানাই। তারা দলটি খুব ভালোভাবে পরিচালনা করেছে এবং তাদের বিরুদ্ধে আমাদের কখনো কোনো অভিযোগ ছিল না। তাই আমরা সবসময় চাই, তাদের মতো সুসংগঠিত দলগুলো অংশ নিক। আমার দৃষ্টিতে তারা যে পরিমাণ পরিশ্রম করেছে এবং বরিশালের যে সমর্থন গড়ে তুলেছে, সেটি বিবেচনা করলে আমার অনুরোধ থাকবে, তারা এলে ভালোই হয়।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন মেয়াদে দায়িত্ব পাওয়ার পর মিঠু জানিয়েছেন, দেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই এগিয়ে যেতে চান তারা। নির্বাচনের পর গণমাধ্যমে দেওয়া একাধিক মন্তব্যে তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট এখন এক ‘ট্রানজিশন পিরিয়ডে’ আছে, তাই তাৎক্ষণিক সাফল্যের চেয়ে টেকসই উন্নয়নই হবে তাদের মূল লক্ষ্য।

মিঠু বলেন, পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে সুযোগ দেওয়া হচ্ছে। আইসিসি র‍্যাংকিংয়ে দেখলে দেখা যায়, দেশগুলোর মধ্যে ৬, ৭ কিংবা ৮ নম্বর দলের তেমন কোনো বাধা নেই। কিন্তু আমাদের একটা বড় বাধা-স্থিতিশীলতা। একদিকে বিশ্বকাপ, আরেকদিকে নির্বাচন-এই দুই চাপ সামলে আমাদের এগোতে হবে।

সবশেষে নতুন পরিকল্পনার দিক তুলে ধরে তিনি বলেন, আমরা কাউকে জোর করে আনতে চাই না। বরং যারা আগ্রহী, তাদের নিয়েই টিম ম্যানেজমেন্ট কাজ করবে। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও পেশাদারিত্ব বাড়ানো হবে। আমরা চাই, বাংলাদেশ ক্রিকেট নিজের পায়ে দাঁড়াক।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৫,/রাত ৯:০৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit