শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র

‘বিএনপি ক্ষমতায় এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : বিএনপি ক্ষমতায় এলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে বলে জানিয়েছেন দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, শিক্ষা ও গবেষণা নিয়ে বিএনপির আলাদা চিন্তাভাবনা আছে। আমাদের ৩১ দফার ২৫ নম্বরে শিক্ষাব্যবস্থার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। জনগণের ভোটে সরকার গঠন করলে জিডিপির ন্যূনতম ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করব।

বর্তমান শিক্ষাব্যবস্থার তীব্র সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, ছোট বয়সে আমরা শিখতাম—‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’। এখন মনে হচ্ছে জাতির মেরুদণ্ড নেই বা ভেঙে যাচ্ছে। শিক্ষার প্রথম গলদ হলো, আমরা সন্তানদের নিজেদের পছন্দমতো বিষয়ে পড়তে দিই না। দ্বিতীয়ত, শিক্ষাকে ব্যবসায় রূপান্তরিত করা হয়েছে।

তিনি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রসঙ্গেও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “গত ১৭ বছরে প্রায় প্রতিটি জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হয়েছে। গোপালগঞ্জে ইউরোপীয় ধাঁচে বিশাল ভবন নির্মাণ করা হয়েছে। এতে কত কোটি টাকা খরচ হয়েছে জানি না, তবে সেখানে চুরি হয়েছে অনেক। শিক্ষা নয়, দুর্নীতির সুযোগ তৈরি করতেই এসব অবকাঠামো করা হয়েছে।”

‘বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম (বিএসসিএফ)। তিন দিনব্যাপী আয়োজিত অ্যাস্ট্রোনমি ক্যাম্পের অংশ হিসেবে রাজশাহী ও বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তরুণ নারীনেত্রী উমামা ফাতেমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক রায়হানা শামস ইসলাম, ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্ট (IID)-এর প্রধান নির্বাহী সাঈদ আহমেদ এবং রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম।

তিন দিনব্যাপী এই ক্যাম্পের উদ্দেশ্য তরুণদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং গবেষণামুখী শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৫,/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit