শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি-বাস সংঘর্ষে শিশু নিহত, আহত ২২

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : পটুয়াখালীতে র‍্যাব সদস্যদের বহনকারী পিকনিকের গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন।

শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা নামক এলাকায় পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, র‍্যাব-৮ এর একটি মাইক্রোবাস বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাস বরিশাল ফিরছিল। ফতুল্লা এলাকায় পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং র‍্যাবের গাড়িতে থাকা ২২ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার সময় র‍্যাবের গাড়িটিতে প্রায় ৩০ জন সদস্য ছিলেন। সংঘর্ষের পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, “আমরা দুর্ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠিয়েছি। সেখানে একজন দুই বছরের শিশু নিহত হয়েছে নিশ্চিত হওয়া গেছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৫,/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit