শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটিতে কঠিন চীবর দানোৎসবে পার্বত্য উপদেষ্টা পার্বত্য এলাকায় সবাই একসাথে  সম্প্রীতির বন্ধনে থাকতে চাই  

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৮৫ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : পার্বত্য এলাকায় সবাই একসাথে সম্প্রীতির বন্ধনে থাকতে চান বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। উপদেষ্টা বলেন- আমরা এই ম্যাসেসটা দিতে চাচ্ছি- আমরা সম্প্রীতির বন্ধনে থাকতে চাই। এবং এই সম্প্রীতিটাই বেসিক জিনিস। যেখানে আমরা পার্বত্য এলাকায় সবাই একসাথে থাকতে পারবো।(শুক্রবার, ১০ অক্টোবর) রাতে রাঙামাটি শহরের রাঙ্গাপানি মিলন বিহারে ৫১তম কঠিন চীবর দানোৎসবের চীবর বুনন উদ্বোধন শেষে সাংবাদিকদের দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পাহাড়ের পরিস্থিতি কেমন- সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন-পাহাড়ের পরিস্থিতি, আপনারা এখানে আছেন। আপনারাই ভালো জানেন, এবং আপনারা বেশি বুঝেন। এই বছর (কঠিন চীবর দান) শুরু হয়েছে। আমরা সবাই মিলে মনে করি যে এটা হওয়া দরকার। কাউকে ধর্মীয়ভাবে, সামাজিকভাবে এবং অন্য কোনভাবে ইয়ে করা ঠিক না। বঞ্চিত ওয়ার্ডটা ঠিক ভালো হচ্ছে না। তারপরেও বলি যে, মানে এখানে সবার অংশগ্রহণ দরকার। এবং আমাদের সম্প্রীতি থাকা দরকার। এটা হচ্ছে আসল। সম্প্রীতির বাইরে কোন কিছু নাই।

এরআগে উপদেষ্টা চীবর বুনন উদ্বোধন করেন এবং পঞ্চশীল প্রার্থনায় অংশ নেন। পরে চীবর বুনন বেইন ঘর পরিদর্শন করেন। শেষে চুলামনি মন্দিরের পূজার উদ্দ্যেশে ফানুস উড়ান। এসময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার উপস্থিত ছিলেন। 

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৫,/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit