মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি

নওগাঁয় পৃথক স্থান থেকে ৩জনের মরদেহ উদ্ধার 

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৫ Time View

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি  : নওগাঁর রানীনগর, সাপাহার ও পোরশা উপজেলার পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রানীনগর উপজেলার পারইল গ্রাম থেকে যুবকের ও সাপাহার উপজেলার পিছলডাঙ্গা (মলপাড়া) গ্রামের খালের পানি থেকে ভাসমান বৃদ্ধের মরদেহ ও পোরশায় আম বাগান থেকে ৯ বছর বয়সী মাদরাসা পড়ুয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন— রানীনগর উপজেলার পারইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে মেহেদী (২৯), সাপাহার উপজেলার সদর ইউনিয়নের পিছল ডাঙ্গা গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৭৩) ও পোরশা উপজেলার ছাওর  ইউনিয়নের চক্করতলী গ্রামের আশরাফুলের কন্যা সুমাইয়া (৯)।

নিহত মেহেদীর দুলাভাই কামাল হোসেন বলেন, কিছুদিন থেকে মেহেদী ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে মনোমালিন্য চলছিল। গতকাল মেহেদীর স্ত্রী ঝগড়া লেগে বাপের বাড়িতে চলে গেলে রাতে খাবার খেয়ে পরিবারের অন্যদের সঙ্গে মেহেদীও তার রুমে ঘুমিয়ে যায়। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ের আম গাছে গলায় রশি দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হয়। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) বাবলু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, নওগাঁর সাপাহারে বাড়ি থেকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর নুরল ইসলাম নামে (৭৩) বছরের এক বৃদ্ধের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহতের পারিবার সূত্রে জানা যায়, বুধবার (৮ অক্টোবর) ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান নুরল ইসলাম। বেলা বাড়লেও বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা বুধবার সারাদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। আজ বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা গ্রামের দক্ষিণ দিকে প্রায় ১ কিলোমিটার দূর দিয়ে বয়ে যাওয়া খালের পানিতে বৃদ্ধের ভাসমান মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, কেউ বৃদ্ধকে মেরে হাত-পা বেঁধে পানিতে ভাসিয়ে দিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যের সঠিক কারণ জানা যাবে।অন্যদিকে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, আম বাগানের মধ্যে থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক শিশুর মরদেহ পাওয়া গেছে। রাজশাহী থেকে সিআইডি ও পিবিআই আসছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/৯ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit