বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু জিটিসি কর্তৃক মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান॥ মৎস্যসম্পদ বৃদ্ধিতে আমবাড়ীতে ব্র্যাকের পোনা অবমুক্তকরণ কর্মসূচি॥ নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ নিহতদের সংখ্যা বেড়ে ৪ জন  ভোজিনিয়ার খেলা সরাসরি দেখবেন তার মা পোস্টারের পর এবার আলিয়ার ‘আলফা’ ট্রেলার নিয়েও নকলের অভিযোগ যে কারণে অস্পষ্ট ভাষায় সাজানো ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি, যা বলছেন বিশ্লেষক ইরানের স্কুলে প্রাণঘাতী হামলা ‘যুদ্ধের ভুল’ : ট্রাম্প সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

ভারত সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা, নেই দুই বড় তারকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। যা শুরু হবে ১৯ অক্টোবর থেকে। ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে সিএ। দুই দলকেই নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।  

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যান মারনাস লাবুশেনের। যার কারণে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ৩১ বছর বয়সি এই ব্যাটার। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ম্যাট রেনশো। অস্ট্রেলিয়ার হয়ে ১৪টি টেস্ট খেলা এই ব্যাটসম্যান এখন অপেক্ষায় ওয়ানডেতে অভিষেক হওয়ার।

গত কয়েক মৌসুম ধরে লিস্ট ‘এ’ ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নির্বাচকদের নজর কাড়েন রেনশো। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ডারউইনে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে তিনি মূলত তিন বা চার নম্বরে ব্যাট করেন এবং ২০২১ সালের পর থেকে গড় ৪৮.৬৮।

এদিকে গত বছরের নভেম্বরের পর প্রথমবার ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। অন্যদিকে, কবজির চোট কাটিয়ে না ওঠায় টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না গ্লেন ম্যাক্সওয়েল। আর ওয়ানডে দলে জায়গা পেলেও টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়নি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনের।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডরশুইস, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল ওয়েন, ম্যাথু রেনশো, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড  
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডরশুইস, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুহনেম্যান, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit