মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম

মৎস্যসম্পদ বৃদ্ধিতে আমবাড়ীতে ব্র্যাকের পোনা অবমুক্তকরণ কর্মসূচি॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ব্র্যাক এনজিও’র উদ্যোগে ১ লক্ষ মাছের পোনা বিতরণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার আমাবাড়ীর একটি জলাশয়ে আয়োজিত এ কর্মসূচিতে আরএম মোঃ জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এ এম রবিউল, বিএম শাহিনুর ইসলাম, দাবী এ বিএম রবিউল ইসলাম, আমবাড়ী এরিয়া অফিস এর বিএম ওহাব হোসেন, বিসিইউপি মোঃ নাজমুল হক সম্প্রসারণ কর্মকর্তা কৃষি ও বীমা ইউনিট ফুলবাড়ী অঞ্চল। এছাড়ও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি ও স্থানীয় বাসিন্দা ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি চাহিদা পূরণ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মাছের প্রজনন পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। ব্র্যাক ফিশারিজ দীর্ঘদিন ধরে দেশে টেকসই মৎস্যচাষ, মানসম্মত পোনা উৎপাদন ও মৎস্যচাষিদের কারিগরি সহায়তা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন জেলায় হ্যাচারির মাধ্যমে মাছের পোনা সরবরাহ করে মৎস্য খাতের উন্নয়নে কাজ করছে।

অনুষ্ঠান শেষে জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় এবং মৎস্যসম্পদ বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৬,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit