সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৯ Time View

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে হামের উপসর্গে আক্রান্ত হয়ে মো.তাসিফ (৯) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটল। বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে ১০৭ জন শিশু হামসহ নানা রোগে ভর্তি রয়েছে। গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৩৪ জন শিশু ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার( ১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত তাসিফ লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরমিতা গ্রামের আজাদ উদ্দিনের ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫জুন হামের উপসর্গ নিয়ে তাসিফ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সে মারাত্মক নিউমোনিয়ায় ভুগছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে ১০৭ জন শিশু হামসহ নানা রোগে ভর্তি রয়েছে। গত ২৪ ঘন্টায় ৩৪ জন শিশু ভর্তি হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে ২ টি আইসোলেশন সেন্টারে ৪০ টি শয্যা রয়েছে। অধিক রুগী হওয়ায় বাকীদের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। গাদাগাদি করে অধিক রুগী চিকিৎসা নেয়ার কারনে ডায়রিয়ার রুগীরা হামে আর হাম আক্রান্তরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

নোয়াখালী সিভিল সার্জন ডা: আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু তাসিফ গত ১৫ জুন হাম উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলো। আজ সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের আইসোলেশন ও শিশু ওয়ার্ডে বাড়তি নজরদারি রাখা হয়েছে।

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৬,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit