শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ছয় মাসের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরান কী পেল, কী হারাল? রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে ভারসাম্য হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে মাদ্রাসা যাওয়ার পথে বজ্রপাতে শিশুর মৃত্যু।

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬৬ Time View

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে মাদরাসায় যাওয়ার পথে বজ্রপাতে বাবলু (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে নিজ বাড়ির সামনেই মৃত্যু হয় তার। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। বাবলু নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের নুর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বাবলু বাড়ির পাশের একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করত। প্রতিদিনের মতো রবিবার ফজরের নামাজ শেষে মা-বাবাকে বলে মাদরাসায় যাচ্ছিল বাবলু । মাদরাসার পাশে পৌঁছলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ব্যাপারে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদ বলেন,বাবলু নামে এক মাদরাসাপড়ুয়া শিশু বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit