সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

একই ম্যাচে দুই রেকর্ড দিয়াজ এবং হ্যারি কেইনের

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : মাত্র ১৫ সেকেন্ডেই গোল! লুইস দিয়াসের এমন ঝড়ো সূচনায় বায়ার্ন মিউনিখ শুরুতেই এগিয়ে যায়, আর এরপর হ্যারি কেইনের রেকর্ডগড়া গোলে জার্মান চ্যাম্পিয়নরা ৩-০ ব্যবধানে হারায় এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে।

শনিবার রাতে জার্মান বুন্দেসলিগার ম্যাচে এই জয়ে ভিনসেন্ট কোম্পানির দল টানা ১০ ম্যাচে অপরাজিত থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের জায়গা আরও শক্ত করে। বরুশিয়া ডর্টমুন্ড ও আরবি লাইপজিগের ১-১ ড্রয়ের সুযোগ নিয়েছে বায়ার্ন, এখন তারা চার পয়েন্টে এগিয়ে। ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট বায়ার্নের। ১৪ পয়েন্ট বরুশিয়ার।

ম্যাচের শুরুতেই চমক

রেফারির বাঁশি বাজার আগেই কিক-অফ হওয়ায় প্রথমবার থামানো হয় খেলা। পুনরায় শুরুতে মানুয়েল নয়্যার লং বল পাঠান হ্যারি কেইনের দিকে, যিনি মাথা দিয়ে সেটি ফ্লিক করেন সার্জ জিনাব্রির কাছে। জিনাব্রির ক্রসটি ছয়-গজ বক্সে পেয়ে দিয়াজ ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান— মাত্র ১৫ সেকেন্ডেই গোল!

কেইনের রেকর্ড ব্রেকিং গোল

২৭ মিনিটে লুইজ দিয়াসের পাস থেকে কেইন দুর্দান্ত ফিনিশিংয়ে নিচু শটে গোল করেন। এটি ছিল তার ৬ ম্যাচে ১১তম গোল, যা বুন্দেসলিগা ইতিহাসে কোনো খেলোয়াড়ের সবচেয়ে দ্রুত ১১ গোলের রেকর্ড। জার্মান বুন্দেসলিগায় শুরুর ৬ ম্যাচেই আর কোনো ফুটবলার টানা প্রতিটি ম্যাচে এবং এতগুলো গোল করতে পারেনি।

ফ্রাঙ্কফুর্ট যদিও ১৬ মিনিটে জ্যাঁ-মাতেও বাহোয়ার শটে গোল পায়, কিন্তু রিতসু ডোয়ানের হাত লাগায় ভিএআর দেখে গোল বাতিল হয়। শেষ দিকে রাফায়েল গুয়েরেইরোর পাস থেকে দিয়াজ দারুণ শটে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন এবং দলের ৩-০ ব্যবধান নিশ্চিত করেন।

ম্যাচের শেষ দিকে গোলরক্ষক সান্তোসের সঙ্গে সংঘর্ষে কেইনের ডান গোঁড়ালিতে চোট লাগে। চিকিৎসার পর কিছুক্ষণ খেললেও সতর্কতামূলকভাবে তাকে তুলে নেন কোম্পানি, তার বদলে নামেন নিকোলাস জ্যাকসন। এই জয়ে বায়ার্ন মিউনিখের মৌসুমের শুরুটা আরও মজবুত হলো — ছয় ম্যাচে ছয় জয়, আর হ্যারি কেইনের ফর্মে রেকর্ড বই নতুন করে লিখছে বাভারিয়ানরা।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit