রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
পাখিদের ১৫ বছরের নিরাপদ এক ঠিকানা নাজিরপাড়া সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

হোয়াইটওয়াশের মিশনে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে বাংলাদেশ। রোববার (৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

সিরিজের প্রথম দুই ম্যাচ কঠিন করে জিতেছে বাংলাদেশ। একটা বিষয় স্পষ্ট দুই ম্যাচেই বোলাররা নিজেদের কাজ ঠিকঠাক করলেও ব্যাটাররা ভুগেছেন। বিশেষ করে মিডল অর্ডার নিয়ে খুব একটা স্বস্তিতে নেই টিম ম্যানেজমেন্ট। যেহেতু সিরিজ নিশ্চিত হয়ে গেছে, তাই শেষ ম্যাচে কিছুটা হলেও চাপমুক্ত হয়ে খেলার সুযোগ পাবেন জাকেররা।

শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে বাংলাদেশের একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। যেহেতু এই সিরিজের পরই ওয়ানডে সিরিজে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ, তাই গুরুত্বপূর্ণ পেসার তাসকিন আহমেদের বিশ্রামে থাকার সম্ভাবনাই বেশি।

এ ছাড়া সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় মোস্তাফিজুর রহমানকেও একাদশের বাইরে রাখার সম্ভাবনা। সেক্ষেত্রে একাদশে ফিরতে পারেন তানজিম সাকিব। তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit