সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান নাচের ক্লাশে যাওয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যা ডিএনসিসির ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় আটক ৭

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫৮ Time View

অপরাধ নিউজ ডেক্সঃ  নরসিংদীতে চাঁদা আদায়ের সময় আটক করা দুই চাঁদাবাজকে ছিনিয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ সেপ্টেম্বর) রাতেই শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের আরশীনগর এলাকায় চাঁদা আদায়ের বাধা ও দুই চাঁদাবাজকে আটকের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের ওপর হামলা চালায় চাঁদাবাজরা। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।

হামলার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম কালবেলাকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তারের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৫ অক্টোবর ২০২৫/দুপুরঃ ০১.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit