রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

হামাস প্রস্তাবে রাজি হওয়ায় ইসরায়েলকে গাজায় হামলা থামাতে বললেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে হামাসের আংশিক রাজি হওয়ায় ইসরায়েলকে গাজায় হামলা থামাতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হামাস জানিয়েছে, গাজার প্রশাসন একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দিতে এবং সব ইসরায়েলি বন্দি মুক্তি দিতে প্রস্তুত তারা। তবে অস্ত্র সমর্পণ প্রসঙ্গে তারা কিছু বলেনি। সংগঠনটি জানিয়েছে, তারা অবিলম্বে মধ্যস্থতাকারীদের মাধ্যমে শান্তি আলোচনায় বসতে ইচ্ছুক। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, হামাসের এই ঘোষণার পর ট্রাম্প এক ভিডিও বার্তায় বলেন, হামাসের এই সাড়া ‘অভূতপূর্ব’, তবে বিষয়টি চূড়ান্তভাবে বাস্তবায়ন করতে হবে।এরপরই তিনি ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে ইসরায়েলকে গাজায় বোমা হামলা বন্ধ করতে আহ্বান জানান।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি, তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি।’ চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক বলেও উল্লেখ করেছেন তিনি। 

ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হামাসকে তার প্রস্তাব মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, রবিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে। নয়তো হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এর কয়েক ঘণ্টা পর হামাস এক বিবৃতিতে আংশিকভাবে প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে হামাস। প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছে তারা।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৫,/সকাল ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit