শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

৯ রানে ৬ উইকেট হারিয়ে জাকের বললেন, ‘এমনটা হতেই পারে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিনা উইকেটে ১০৯ রান থেকে ৬ উইকেটে ১১৮ রান। মাত্র ৯ রানেই ৬ উইকেট হারিয়ে তখন হারের শঙ্কা বাংলাদেশ ডাগআউটে। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের জুটি বাংলাদেশকে বিপদ থেকে উদ্ধার করে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে।

বাংলাদেশের এমন অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে অবশ্য খুব একটা চিন্তিত ছিলেন না জাকের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি ড্রেসিংরুমে আরাম করে বসেছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে। আমি ছেলেদের চেষ্টায় সন্তুষ্ট।’

দুশ্চিন্তা না করলেও ব্যাটিং বিপর্যয় নিয়ে পরের ম্যাচে আরও কাজ করার প্রত্যয় জানালেন জাকের। টাইগার অধিনায়ক বলেন, ‘ আমরা (রান তাড়ার) শুরুটা ভালো করেছিলাম। এরপর এভাবে ধস নামাটা দুশ্চিন্তার। তবে ক্রিকেট একটা মজার খেলা। তারাও আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। জেতা-হারাটা খেলাটারই অংশ। বোলিং আর ব্যাটিং—দুই দিকেই কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে।’

এদিকে শুক্রবার (৩ অক্টোবর) রাত ৮টা ৩০মিনিটে শারজাহতে সিরিজের দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। এই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চাইবে টাইগাররা। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit