রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

গুইমারায় রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রিজিয়ন কমান্ডার এর আর্থিক সহায়তা প্রদান।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৮০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় মারমা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ১৪৪ ধারা ভঙ্গ করে জ্বালাও-পোড়াও, সংঘাত, সহিংসতায়, গুইমারা রামসু বাজারে  ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গুইমারা রিজিয়ন  কমান্ডার কর্তৃক   আর্থিক সহায়তা  প্রদান করা হয়েছে।
শুত্রুবার (৩ অক্টোবর)সকালের দিকে গুইমারা রিজিয়ন কমান্ডার কর্তৃক গুইমারা রামসু বাজারে  ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা  প্রদান করা হয়। গুইমারা রিজিয়ন কমান্ডার গত ২৮ সেপ্টেম্বর ইউপিডিএফ মূল দলের সন্ত্রাসীদের কর্তৃক সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রামসু বাজার এলাকা পরিদর্শন করেন । এর পূর্বে তিনি মারমা সম্প্রদায়ের নেতৃস্থানীয়দের সাথে মত বিনিময় করেন। উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি প্রায়  ১০ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন । 

এছাড়াও তিনি  জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া কর্তৃক আরো ২০ লক্ষ টাকা অনুদান প্রদানের আশ্বাস প্রদান করেন যা  অতি শীঘ্রই ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। এ সময় তিনি সকলকে রামসু বাজারে  স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি অপপ্রচার ও স্বার্থান্বেষী মহল দ্বারা প্রভাবিত না হতে অনুরোধ জানান।  ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে রিজিয়ন কমান্ডার আশ্বাস প্রদান করেন।

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৫,/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit