বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

জাহ্নবী আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল: বরুণ ধাওয়ান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে নতুন করে ঝড় তুলতে আসছেন তারকা জুটি জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান। বহুল আলোচিত সিনেমা ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ অবশেষে গত ২ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেয়েছে। শশাঙ্ক খৈতানের পরিচালনায় নির্মিত এ ছবিকে ঘিরে ইতোমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। আর সেই উন্মাদনা ছড়িয়ে দিতে মুক্তির পর থেকেই জাহ্নবী-বরুণ ব্যস্ত রয়েছেন টানা প্রচার অভিযানে। সম্প্রতি সিনেমা নিয়ে ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন জাহ্নবী-বরুণ। এ আলাপচারিতায় তারা জানান, ‘বাওয়াল’ সিনেমার শুটিং করতে গিয়ে মেঝেতে ঘুমিয়েছেন তারা।

স্মৃতিচারণ করে বরুণ বলেন, ‘আমরা প্যারিসে যাচ্ছিলাম। কারণ ‘বাওয়াল’ সিনেমার শুটিং দেশটির নরম্যান্ডিতে হচ্ছিল। আমরা একটি লাউঞ্জে ছিলাম; যেখানে সোফায় ঘুমানোর মতো জায়গা ছিল না। তাই বাধ্য হয়ে আমরা মেঝেতেই ঘুমিয়ে পড়েছিলাম। যারা সোফায় ঘুমাচ্ছিলেন, কিছুক্ষণ পর তারা উঠে যান, আর তখন আমি মেঝে থেকে উঠে সোফায় গিয়ে শুয়ে পড়ি। কিন্তু জাহ্নবী তখনো মেঝেতে ঘুমাচ্ছিল।’জাহ্নবীকে না ডাকার কারণ ব্যাখ্যা করে বরুণ ধাওয়ান জানান, জাহ্নবী জেগে উঠে দেখেন বরুণ সোফায় ঘুমাচ্ছে, তখন তিনি বেশ অবাক হয়েছিলেন। এ বিষয়ে বরুণ বলেন, ‘আমি যদি জাহ্নবীকে জাগাতাম, তাহলে সে বলত, আমার ঘুম কেন ভাঙালে।’

আরেকটি গোপন তথ্য ফাঁস করে বরুণ বলেন, ‘বিমানে জাহ্নবী আমাকে ওষুধ খাইয়েছিল। এ কথা শুনে জাহ্নবী বলেন, এটা ঠিক না। তখন অভিনেতা বরুণ বলেন, আমি অসুস্থ ছিলাম। আর জাহ্নবী আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল।’ ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ সিনেমায় বরুণ-জাহ্নবীর পাশাপাশি আরও অভিনয় করেছেন, রোহিত সারাফ, সানিয়া মালহোত্রা, মনিষ পালসহ আরও অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৫,/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit