মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

একসঙ্গে ৫ সন্তান প্রসব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : নাটোরের লালপুরে এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মাত্র ২৩ বছর বয়সি রেশমা খাতুন একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। ওই গৃহবধূ উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে রামেক হাসপাতালে গৃহবধূর প্রসব বেদনা শুরু হয়। তখন চিকিৎসকদের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশন ছাড়াই নরমাল ডেলিভারির মাধ্যমে রেশমা খাতুন একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। সন্তানদের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জন্মের পর রাত ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ের মৃত্যু হয়। সাইপাড়া গ্রামের শিক্ষক মকবুল হোসেন জানান, বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাইপাড়া গ্রামে জানাজা শেষে দুই শিশুর দাফন সম্পন্ন হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে নবজাতকদের বাবা আসিব হোসেন সবুজ জানান, সন্তানদের মা রেশমা সুস্থ রয়েছেন, তাদের নবজাতকেরা জন্মের পর থেকে কিছুটা দুর্বল। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিশেষ যত্ন নেওয়া হচ্ছে।

আসিব হোসেন সবুজ জানান, তিনি ঈশ্বরদী মিলিটারি ফার্মে ৪৪৫ টাকায় দিনমজুরের কাজ করেন। আর্থিকভাবে তিনি দুর্বল। তার পক্ষে সন্তানদের ব্যয়ভার বহন করা কঠিন। তিনি স্ত্রী ও সন্তানদের জন্য দোয়া চেয়েছেন। সেই সঙ্গে সহযোগিতা কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit