বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার জুড বেলিংহ্যাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৮৬ Time View

খেলা নিউজ ডেক্সঃ  চোট কাটিয়ে ফিরে এখনো চেনা ছন্দে ফিরতে পারেননি জুড বেলিংহ্যাম। গত মৌসুমে এই ইংলিশ ফুটবলার ছিলেন দারুণ ছন্দে। তারই স্বীকৃতিস্বরূপ ২০২৪-২৫ মৌসুমের ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মিডফিল্ডার বেলিংহ্যাম। ফুটবল সমর্থকদের ভোটে রিয়াল মাদ্রিদ তারকা বেলিংহ্যামের সেরা হওয়ার কথা নিশ্চিত করেছে ইংল্যান্ড ফুটবল। আর্সেনালের মিডফিল্ডার ডেকলান রাইস দ্বিতীয় ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন তৃতীয় হয়েছেন।

বিবেচিত সময়ে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আট ম্যাচ খেলে বেলিংহ্যাম গোল করেন একটি। অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির অধীনে ইউরোপের দ্বিতীয় সারি থেকে নেশন্স লিগের শীর্ষ সারিতে ফেরে ইংল্যান্ড। এরপর টমাস টুখেলের কোচিংয়ে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করে তারা। এখন পর্যন্ত বাছাইপর্বে পাঁচ ম্যাচের সবকটিতেই জিতেছে ইংলিশরা।

২২ বছর বয়সী বেলিংহ্যাম ইংল্যান্ডের বাইরের কোনো ক্লাবে খেলে এই পুরস্কার জেতা মাত্র দ্বিতীয় ফুটবলার। এর আগে ২০০৬ সালে বায়ার্ন মিউনিখে খেলার সময় ওয়েন হারগ্রিভস প্রথম এমন কীর্তি গড়েছিলেন।

গত জুলাইয়ে কাঁধে অস্ত্রোপচার করান বেলিংহ্যাম। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে সম্প্রতি রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে ফিরেছেন তিনি। এর আগে, গত বছর এই পুরস্কার জিতেছিলেন কোল পালমার। তারও আগে পরপর দুই বছর ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন বুকায়ো সাকা।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০১ অক্টোবর ২০২৫/দুপুরঃ ০১.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit