বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ভারতের ভিসা নিয়ে যে তথ্য দিলেন হাইকমিশনার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ Time View

জাতীয় নিউজ ডেক্সঃ  ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে। ভিসা জটিলতা অতি শিগগিরই সমাধান হবে। বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রাচীন রনদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, এখানে তিনি সপ্তমী পূজা উদযাপন করতে এসেছেন। দুর্গাপূজা একটি মহোৎসব। বাংলাদেশ ও ভারতে দুর্গাপূজার উৎসব একইভাবে পালন করে থাকে। আশা করি দুর্গাপূজা আমাদর জন্য কল্যাণ বয়ে আনবে। তিনি সবাইকে দুর্গাদূজার শুছেচ্ছা জানান। এর আগে প্রণয় কুমার ভার্মা কুমুদিনীতে পৌঁছলে তাকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।

সন্ধ্যায় বজরায় লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গা মণ্ডপ পরিদর্শন করেন হাই কমিশনার এবং সেখানে ভারতেশ্বরী হোমসের মেয়েদের পরিবেশনায় আরতি নৃত্য উপভোগ করেন। এদিকে একই দিন বিকেলে কানাডার রাষ্ট্রদূত অজিত সিং ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী কুমুদিনী কমপ্লেক্সে পরিদর্শন করেন।

সেখানে তাদের স্বাগত জানান কুমুদিনী ওয়েল ফেয়ার অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। তারা দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং আরতি নৃত্য উপভোগ করেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/৩০ সেপ্টেম্বর ২০২৫/দুুপুরঃ ০১.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit