ডেস্ক নিউজ : বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) জীবন রক্ষাকারী সহায়তার আওতায় রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীকে ৩ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের নতুন তহবিল প্রদান করেছে জাপান। সোমবার ( ২৯ সেপ্টেম্বর) ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানিয়েছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা শিবিরগুলিতে ক্রমবর্ধমান চাহিদা এবং মানবিক তহবিলের তীব্র হ্রাস নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ক্রমবর্ধমান মানবিক সংকট রোধ করতে এবং রোহিঙ্গারা নিরাপদে এবং মর্যাদার সাথে মিয়ানমারে ফিরে যেতে পারে এমন একটি দীর্ঘমেয়াদী সমাধানে অবদান রাখতে জাপান ডাব্লিউএফপি এবং সমস্ত অংশীদারদের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:৩০