রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

‘কিং’-এর সেট থেকে শাহরুখের ছবি ফাঁস

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

বিনোদন ডেস্ক : অপেক্ষার মাঝেই শাহরুখের একটি ছবি ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে ছবিটি ‘কিং’-এর সেট থেকে ফাঁস হয়েছে। শাহরুখের এই ছবিটি দেখে নেটিজেনরাও প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই বলছেন যে এই ছবিতে শাহরুখ খানকে খুব সুন্দর দেখাচ্ছে।

ছবিতে, শাহরুখ খান তার বাম হাতে একটি বন্দুক ধরে আছেন। তিনি কালো চশমা পরে আছেন। তাকে একটি কালো স্যুট এবং ফর্মাল জুতা পরে থাকতে দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে যে, এই ছবিটি ‘কিং’-এর সেট থেকে কোনও ভাবে ফাঁস করা হয়েছে। এতে শাহরুখ খানের কিং লুক দেখানো হয়েছে।

এই ছবিটি দেখে নেটিজেনরা ব্যাপক প্রশংসায় ভরে দিয়েছেন। অন্য একজন নেটিজেন লেখেন, ‘আমি আশা করি ছবিটি আনুষ্ঠানিক ভাবে অন্তত ২ নভেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।’
 
‘কিং’ প্রসঙ্গে বলতে গেলে, এই ছবিতে বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনয় করবেন। দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, রাঘব জুয়াল, আরশাদ ওয়ার্সি, অনিল কাপুর, অভিষেক বচ্চন, সৌরভ শুক্লা এবং জ্যাকি শ্রফের মতো অভিনেতারা এই ছবিতে অভিনয় করবেন বলে শোনা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit