শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

রাশফোর্ডকে প্রশংসায় ভাসালেন বার্সেলোনা কোচ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View

স্পোর্টস ডেস্ক :  ‍ধার শেষে মার্কাস রাশফোর্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের। ইংলিশ এই উইঙ্গারের প্রশংসা করে জার্মান কোচ জানিয়েছেন, সুযোগ থাকলেও তাকে স্থায়ীভাবে দলে রাখতে পারেনি কাতালান ক্লাব।

২০২৫-২৬ মৌসুমে ধারে বার্সেলোনার হয়ে খেলেন রাশফোর্ড। চুক্তি অনুযায়ী, প্রায় ৩০ মিলিয়ন ইউরো দিয়ে তাকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর সুযোগ ছিল বার্সার। তবে আর্থিক ও স্কোয়াড পরিকল্পনার কারণে সেই পথ বেছে নেয়নি স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

বার্মিংহামের বিপক্ষে প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচ শেষে রাশফোর্ডকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন ফ্লিক। তিনি বলেন, ধারে আসা খেলোয়াড়দের ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত থাকে, তবে রাশফোর্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুণ।

ফ্লিক বলেন,’তার সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। সে অসাধারণ একজন ফুটবলার, মানুষ হিসেবেও দুর্দান্ত। দল তাকে মিস করবে, আমিও করব। কিন্তু এটাই ফুটবলের বাস্তবতা।’

স্প্যানিশ গণমাধ্যমের খবর, বার্সেলোনা আরও এক মৌসুমের জন্য রাশফোর্ডকে ধারে রাখতে আগ্রহী ছিল। তবে ইতোমধ্যে অ্যান্থনি গর্ডন ও কারিম আদেইয়েমিকে দলে ভেড়ানোয় সেই সম্ভাবনা শেষ হয়ে যায়।

এদিকে ধারের মেয়াদ শেষ হওয়ায় চলতি মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা রয়েছে রাশফোর্ডের। তবে তার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাইটেড তাকে বিক্রি করতে চাইলে প্রায় ৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দাবি করতে পারে। যদিও সরাসরি কোনো প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে তাকে ছাড়তে আগ্রহী নয় ইংলিশ ক্লাবটি।

বার্সেলোনা ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বিদায়বার্তা দেন ২৮ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড। ক্লাব, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বার্সায় কাটানো সময় তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

 

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৬,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit