বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু নেতা জামায়াতে ইসলামীর পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ তোলেন তিনি।

রাশেদ খান ফেসবুকে লিখেছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সাহেব আজকে আমাকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন। কিন্তু রাজনৈতিক সহকারী যে বিসিএস থেকে হয় না, এটা হয়তো তিনি জানেন না। মূলত আমাকে তার পছন্দ হচ্ছে না, কারণ আমি তার প্রত্যাশিত বক্তব্য দিচ্ছি না। আমি যদি জামায়াতের ইসলামীর দ্বিচারিতাগুলো তুলে না ধরে অনেকের মত চুপ থাকতাম কিংবা প্রশংসা করতাম, তবে হয়তো তিনি আজকে আমার প্রশংসা করতেন।

তিনি আরও বলেন, আমি টকশোতে তখনই কাউকে কাউন্টার দিই, যখন আগে আমাকে আক্রমণ করা হয়। ইতোপূর্বে জামায়াত-শিবিরের কেউ যখন আমাকে নব্য বিএনপি বলেছে, আমি তখন তাকে বলেছি, আপনাদের আমিরও একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। এরপরে সহ-আলোচকের মুখে কুলুপ এঁটে গিয়েছে। আপনি আমাকে ইট মেরে প্রতিক্রিয়া হিসেবে পাটকেল মারাও শেখাচ্ছেন।

রাশেদ খান আরও লিখেছেন, যারা মাননীয় প্রধানমন্ত্রী, তার পরিবার ও মন্ত্রীদের নিয়ে যাচ্ছেতাই বলে, আজকে তাদের জামায়াতের আমির ভূয়সী প্রশংসা করলেন। তার মানে বোঝা গেলো রাজনৈতিক পরিবেশকে জামায়াতের পরামর্শেই নষ্ট করছে এনসিপির কতিপয় ব্যক্তি। অর্থাৎ আমি পূর্বে যে কথা বলেছিলাম, ‌‘জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে এনসিপি’। আমার এই বক্তব্যের যথাযথ প্রমাণ দেওয়ার জন্য জামায়াতের আমিরকে অসংখ্য ধন্যবাদ।

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৬,/রাত ৯:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit