বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ Time View

নিউজ ডেক্সঃ  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্যবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রকল্পের কারিগরি সহযোগিতায় এবং জাপানি প্রতিষ্ঠান লায়ন করপোরেশনের আর্থিক অনুদানে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, প্রতি বছর সারা বিশ্বে প্রায় ৪ লাখ ২০ হাজার মানুষ খাদ্যবাহিত রোগে মারা যায়। এ ধরনের মৃত্যু ও রোগ প্রতিরোধে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার ৪০ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ নেন। প্রশিক্ষণের মূল বিষয় ছিল শিশুদের জন্য নিরাপদ খাদ্যের প্রাথমিক ধারণা, করণীয়-বর্জনীয়, মৌলিক স্বাস্থ্যবিধি ও হাত ধোয়ার পদ্ধতি। প্রশিক্ষকরা জানান, শিক্ষকরা এ জ্ঞান বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. ফরহাদ আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৯ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৪.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit