বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

এশিয়া কাপে সেরাদের তালিকায় ভারতীয়দের আধিপত্য

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে বোলারদের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছেন ভারতীয় স্পিনার কুলদিপ যাদব। ৭ ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়েছেন বাঁহাতি এই লেগি। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। টুর্নামেন্টে ১০ উইকেট পেয়েছেন তিনি।

কুলদিপ ও শাহিন ছাড়াও শীর্ষ পাঁচে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকি, বাংলাদেশের মোস্তাফিজুর রহমান এবং পাকিস্তানের হারিস রউফ। এদিকে ব্যাটসম্যানদের রান তালিকার মধ্যেও শীর্ষে ভারতীয় ক্রিকেটার। ৩১৪ রান করে শীর্ষ রান সংগ্রাহক হয়েছেন অভিষেক শর্মা। সেরা পাঁচে আরও এক ভারতীয় ব্যাটসম্যান রয়েছেন। এর পরের চার ব্যসটসম্যান হচ্ছেন যথাক্রমে—পাথুম নিসাঙ্কা, সাহিবজাদা ফারহান, তিলক বর্মা এবং ফখর জামান।

সেরা ৫ উইকেট শিকারি
কুলদীপ যাদব ১৭ উইকেট
শাহিন শাহ আফ্রিদি ১০ উইকেট
জুনায়েদ সিদ্দিকি ৯ উইকেট
মোস্তাফিজুর রহমান ৯ উইকেট
হারিস রউফ ৯ উইকেট

সেরা ৫ রান সংগ্রাহক
অভিষেক শর্মা ৩১৪ রান
পাথুম নিসাঙ্কা  ২৬১ রান
সাহিবজাদা ফারহান ২১৭ রান
তিলক বর্মা ২১৩ রান
ফখর জামান ১৮১ রান

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit